৫ আগস্ট ২০২০
ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যবসায়ী মারা গেছেন। সুনামগঞ্জের ওই ব্যবসায়ীর নাম দেবাংশু দাশ রেন্টু (৫০)। তিনি সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা রেন্টু সবমহলে পরিচিত ছিলেন। পৌর শহরের পুরোনো পৌরভবন-সংলগ্ন এলাকায় স্টুডিও ব্যবসা ছিল রেন্টুর।
বুধবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন রেন্টু। সেখানে আজ বুধবার দুপুরে তিনি মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে আজ বুধবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।