৩১ জানুয়ারি ২০২২


সেতু আছে রাস্তা নেই!

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈইখাই গ্রামে নোয়াখাই খালের উপর অপরিকল্পিত ভাবে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। রাস্তা নেই তবু তৈরি করা হয়েছে সেতু। সেতুর এক পাশে সংযোগ রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কেন বা কার স্বার্থে এই সেতু তৈরি করা হয়েছে সেটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। কোনো প্রকার সংযোগ সড়ক ছাড়াই স্থানীয় সরকার নোয়াখাই নদীর ওপর নির্মাণ করে সেতুটি।

বিবিয়ানা নদীর শাখা নোয়াখাই। দীর্ঘদিন আগে যখন পানিতে টইটুম্বুর থাকত নদী, তখন নদীপথেই ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ করত কৈইখাই, বক্তারপুর, লালাপুর, প্রজাতপুরের লোকজন। এরপর স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুব্যবস্থা করতে সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়কবিহীন সেতু কোনো সুবিধাই দিতে পারেনি। কালের আবর্তে নদীটি যখন শুকিয়ে বিলীন হওয়ার পথে, তখনও স্থানীয় সরকারের দুর্নীতি, সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেতুটি।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নং কৈইখাই গ্রামের কৈখাইড় জামে মসজিদ ও কৈখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নোয়াখাই খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে সেতু তৈরি করা হলেও জনগণের কোন কাজে আসছেনা। কারণ সেতুর একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে নেই কোন রাস্তা।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মীর সাব্বির আহমদ বলেন, এখানে আমি যোগদান করার অনেক আগে সেতুটি তৈরি হয়েছে ‘আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

শেয়ার করুন