২৮ মার্চ ২০১৮


সিকৃবিতে দেশ সেরা ক্যানভাসে বাংলার ইতিহাস

শেয়ার করুন

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় ক্যানভাস জয় বাংলা। “সংগ্রামের গল্প শোনাই তুলির আঁচড়ে” শিরোনাম শীর্ষক জয় বাংলা ক্যানভাসটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আর্ট ভিত্তিক সংগঠন সিকৃবি আর্ট ক্লাব এর উদ্যোগে নির্মিত হয়েছে।

৬০ ফিট লম্বা এবং ৯ ফিট প্রশস্থ সম্পূর্ণ হাতে আঁকা এই ক্যানভাসটি তৈরী করতে সময় লেগেছে ১২ দিন। ৪৭ থেকে ৭১ পর্যন্ত বাংলার মানুষের সংগ্রামের নিখুত ইতিহাস বর্ণিত হয়েছে ৪০ জন আর্টিস্ট এর নিপুণ তুলির আঁচড়ে। ক্যানভাসটি ২৬ মার্চ রোববার উন্মোচিত হওয়ার পর থেকে আজ সোমবার পর্যন্ত প্রদর্শনীর জন্য উন্মোক্ত থাকবে। ইতিমধ্যে দেশ সেরা এই ক্যানভাসটি বিভিন্ন মহলে অনেক প্রশংসা কুঁড়িয়েছে।

(আজকের সিলেট/২৮ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন