২৪ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দেশে নির্বাচনের একটি জোয়ার বইছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের অবস্থা খুব ভালো। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশাকরি আপনারা আমাদের পাস করাবেন।
শুক্রবার হযরত শাহজালাল (রঃ) মাজারে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিদেশীরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করবো। তারা যদি আমাদের উপর খর্ব হয়ে যায় তাহলে আমরা জানি কিভাবে প্রতিহত করতে হয়।
আমেরিকা খুব বাস্তববাদী সরকায়। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিবে আমরা সেই আশাই করছি।