১৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : গত ১০অক্টোবর পথচারী লোকজন একজন অজ্ঞাতনামা পুরুষকে (৩২) গুরুতর আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন। অতঃপর চিকিৎনাধীন অবস্থায় ওইদিন বিকেল পৌ্যনে ৭টায় কর্তব্যরত ডাক্তার অজ্ঞাতনামা ওই পুরুষকেমৃত ঘোষনা করেন। অজ্ঞাতনামা ওই পুরুষের লাশ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। পরবর্তীতে সিআইডি সিলেটের বিশেষ টিম ওই ব্যক্তির আঙ্গুলের চাপ সংগ্রহ পূর্বক তার পরিচয় সনাক্তের চেষ্টা করেও ভিকটিমের সঠিক নাম ঠিকানা ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এমতাবস্থায় অজ্ঞাতনামা মৃত পুরুষের আত্মীয় স্বজন থাকলে তাদেরকে কোতোয়ালী মডেল থানা, এসএমপি,সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ) অথবা জুনেদ আহমদ-০১৭২২-৬৯৩৪৪২) -এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।