৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে শিক্ষক ছেলে ও শিক্ষিকা পুত্রবধূর হাতে নির্যাতিত নব্বই বছর বয়েসী এক মা। বারবার পুলিশিী হস্তক্ষেপের পরও থামছে না তাদের নির্যাত-নিপীড়ন। অবশেষে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই মা।
অভিযোগে প্রকাশ, কানাইঘাট থানার নন্দিরাই গ্রামের মরহুম আব্দুর রহমানের বিধবা স্ত্রী নুরুন্নাহারের বর্তমান বয়স ৯০। ছেলে নূরুজ্জামান (৫০) কানাইঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক এবং ছেলের বউ সাবিনা ইায়াসমিন (৪০) কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মা নিজেই ছেলে ও ছেলের স্ত্রীকে বাড়িতে আলাদা ঘর তৈরি করে বসবাস করতে সুযোগ দিয়েছেন এবং তিনি পৃথক একটি ঘরে বাস করে থাকেন। ছেলে মায়ের কোনো ভরণ পোষণ করেন না। উল্টো ছেলে ও ছেলের বউ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছেন। এমনকি মার ঘরের পয়ঃনিষ্কাশনের রাস্তাও বন্ধ করে দেন তারা।
গত ২ সেপ্টেম্বর মা নুরুন্নাহার পয়ঃনিষ্কাশনের রাস্তা খোলে দেওয়ার কথা বললে ছেলে নূরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিন লাঠি নিয়ে মায়ের ঘরে প্রবেশ করে অশ্রাব্যভাষায় তাকে গালিগালাজ করেন এবং তারা তাকে মেরে ফেলতে উদ্যত হন। বাড়ির ও আশপাশের লোকজনের হস্তক্ষেপে মা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মা নূরুন্নাহার ছেলে নূরুজ্জামান ও পূত্রবধূ সাবিনা ইয়াসমিনকে বিবাদী করে কানাইঘাট থানায় একখানা এজাহার দাখিল করেছেন। এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার এসআই পিযুষ কান্তি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, মা-ছেলের বিষয়টি আপসে মিমাংসার চেষ্টা করা হচ্ছে, মিমাংসা না হলে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।