৮ অক্টোবর ২০২৩


মধ্যনগরে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি : আজকের সিলেট

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলা সদর মাছবাজারে এ ঘটনা ঘটে । এদিন সকালে স্থানীয়রা মাছবাজারে তার লাশ লাশ দেখতে পান। পরে মধ্যনগর থানা পুলিশকে অবগত করেন।

খুঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই পুরুষ দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলা সদর বাজারে অবস্থান করছিলেন। তার আনুমানিক বয়স(৩৫)।মুখে দাড়ি ও মাথায় লম্বা চুল রয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি । সুরতহাল চলছে।

এএস // শামান্ত // আতারা

শেয়ার করুন