১ সেপ্টেম্বর ২০২৩


সুনামগঞ্জে ১৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ : ইউপি মেম্বারসহ গ্রেফতার ৭

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ১৬১ বস্তা ভারতীয় চিনি,একটি নৌকা ও ইউপি মেম্বারসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোররাতে ওফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের দিকনির্দেশনায় এস আই ইসমাইল হোসেন ভূইয়া,মশিউর রহমান সঙ্গীয় ফোর্স উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৫০কেজি ওজনের ১৬১বস্তা ভারতীয় চিনি ও একটি স্টিল বডি নৌযান জব্দ করা হয়েছে।সেই সাথে চোরাকারবারে লিপ্ত থাকা সাত সদস্যের একটি দল পুলিশের হাতে গ্রেফতার হয়।গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের সদস্যও রয়েছেন।

গ্রেফতারকৃত আসামীরা উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের মনফর আলীরপুত্র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান(৪৫)। আয়ুব আলীরপুত্র জহিরূল আলী (৪২)।রমজান আলীরপুত্র মোঃ কালু মিয়া (৩৩)। আব্দুল আলীর পুত্র মোঃ আহাদ মিয়া (৫৭)। কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র ফারুক মিয়া(২২)। ঘিলাগড়া গ্রামের জালাল উদ্দীনের পুত্র বিল্লাল হোসেন (৩৩)। লক্ষীপুর গ্রামের খুরশেদ আলমের পুত্র মোক্তার হোসেন (৩৪)। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন সত্যতা নিশ্চিতের মাধ্যমে জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হচ্ছে।এবং অপরাধ বিরোধী এঅভিযান চলমান থাকবে।

শেয়ার করুন