৫ আগস্ট ২০২৩


ওসমানীনগরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভবন প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়ে।

পরে ১১টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত শেখ কামালের বীরত্ব গাথা জীবন এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।

এসময় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর-সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, ভাইস চেয়ারম্যাম আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, থানার ওসি মাসুদুল আমিন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিররিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার সাবিকুন নাহার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দীলিপময় দাশ,উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,সাদিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন আহমদসহ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে জন্মগ্রন করা শেখ কামালের কর্মময় জীবনে মুক্তিযোদ্ধে অংশগ্রহনসহ ক্রীড়া ও সাংস্বৃতিক ক্ষেত্রে যে অবদান রেখেছেন তার জন্য বাঙ্গালী জাতি শেখ কামালকে আজীবন শ্রদ্ধাভরে স্বরণ করবে।

শেয়ার করুন