২২ জুন ২০২১


সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে সুলতান মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আনর আলীর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী বাস থেকে বের হয়ে আসেন। বাসের সব যাত্রী বেরিয়ে আসতে পাররেও বাসের নীচে চাপা পড়া এক যাত্রীকে গুরুতর আহত হন। তাকে অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট। হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকৃত যাত্রীকে মৃত ঘোষণা তরেন কর্বব্যরত ডাক্তার।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সজিব।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জনের প্রাণহানি হয়েছে। এতে কয়েকজন আহত ও হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাটানো হয়েছে।

শেয়ার করুন