৩০ আগস্ট ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্টানে দুই প্রবাসী লক্ষাধিক টাকার অনুদান দিয়েছেন। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও ক্বওমি মাদরাসা ও নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে প্রবাসীরা উক্ত অনুদান প্রদান করেছেন।
জানা যায়, বুধবার (৩০ আগস্ট) দুপুরে নওয়াগাঁও ক্বওমি মাদরাসায় লামাপাড়া গ্রামের দুবাই প্রবাসী শহিদ আহমদ মাদরাসার উন্নয়নের জন্য ২৫ হাজার টাকা নগদ অনুদান দিয়েছেন। অপর দিকে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের ৪ টি শ্রেনী কক্ষের সম্পূর্ণ ছাঁদ করে দেয়া ঘোষণা দেন লামাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী ফয়ছল আহমদ।
এসব অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান,গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন,নওয়াগাওঁ ক্বওমি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মজর আলী, মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ, প্রত্যাশা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আহসান, প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা।
সাবেক মেম্বার লুৎফুর রহমান, আপ্তাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী আমির মিয়া, মনফর আলী আপ্তাব আলী, ময়বুর রহমান, সৈয়দ দৌলতুর রহমান, সৈয়দ লিয়াকত আলী, মস্টার আব্দুল জব্বার, হাফিজ গুলজার আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, নাছির উদ্দিন, জরিদ উল্লাহ প্রমুখ।