২৪ নভেম্বর ২০২৩


হবিগঞ্জে আসছেন স্কটল্যান্ডের তিন এমপি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: স্কটিশ সংসদের তিন সদস্যকে সংবর্ধনা জানানোর উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। পৌর টাউন হলে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। স্কটল্যান্ডের সংসদ সদস্যরা (এমপি) হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইনপ্রণেতা হিসেবে দেশটিতে জায়গা করে নেওয়া হবিগঞ্জের ফয়সল চৌধুরী, সংসদ সদস্য মাইলস ব্রিগস এবং এভিলিন টুইড।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরে।

হবিগঞ্জ পৌরসভা জানায়, স্কটিশ অতিথিদের এ পৌরসভার কার্যক্রম সম্পর্কে জানানো হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে। পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী অনুষ্ঠান সম্পন্ন করতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। একই দিন তামাক ও তামাকজাত দ্রব্যবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

শেয়ার করুন