২৬ আগস্ট ২০২৩


যতরপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের শাহজালাল উপশহরের যতরপুর এলাকয়ে মো. সুলতান মিয়া (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সুলতান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার হান্দুরা গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে সিলেট মহানগরের শাহজালাল উপশহরের যতরপুর এলাকার মল্লিক মিয়ার কলোনিতে (নবপুষ্প ১১০) থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে সুলতানকে তার থাকার কক্ষ থেকে অনেক্ষণ ধরে বের না হওয়ায় তাকে ডাকতে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখা যায়- সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় সুলতানের দেহ ঝুলছে। পরে সোবহানীঘাট ফাঁড়িপুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এস.আই শামীম আহমদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন