২ মে ২০২২


কখন কোথায় ঈদের জামায়াত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির দুই বছর পর আধ্যাতিক রাজধানীতে ময়দানে ঈদের জামাত আদায় করে মহা আনন্দে ভাসবে মুসলমানের প্রাণ।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

এবার ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।

হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ
হযরত শাহজালাল রহ. দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

হযরত শাহপরান রহ. মাজার মসজিদ
হযরত শাহপরান রহ. মাজার মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কার্যালয়
সিলেট জেলা প্রশাসক কার্যালয় এর সামনের মাঠে ঈদুল ফিতরের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ ইমামতি করবেন কারেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।

কুদরত উল্লাহ জামে মসজিদ
বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত যথাক্রমে-সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

পুলিশ লাইন্স
পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

টিলাগড় মাদানী ঈদগাহ
ঈদের জামাত টিলাগড় মাদানী ঈদগাহে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল আমান জামে মসজিদ
জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রেজিস্টারি মাঠ
রেজিস্টারি মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন