১৭ অক্টোবর ২০২৩
জনি কান্ত শর্মা:
দুটি শব্দ- ‘প্রস্তুত হও’। এর নিচে একটি তারিখ, ৩১. ১০. ২০২৩। লেখার উপরে রক্ত বর্ণের ৪টি রেখা, রেখাগুলোর মধ্যখানে তীরের মতো বাঁকা। সবুজ রঙের পোস্টারে আর কিছু লেখা নেই। এমন ‘রহস্যময়’ পোস্টার দেখে জনমনে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকের মাঝে দেখা দিয়েছে আতংক। এম পোস্টারে আতংক হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসএমপি’র ফেসবুক পেজে একটি পোষ্টে এমন তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, সম্মানিত মহানগরবাসী একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ সংক্রান্তে আতংক হওয়ার কিছু নাই। কারণ এটি একটি বাণিজ্যিক প্রচারণা। এয়ারপোর্ট থানাধীন রি টপ রিসোর্ট এর একটি বাণিজ্যিক প্রচারণা।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমকে জানান, ট্রি টপ এডভেঞ্চার ফার্ম’ তাদের একটি ইভেন্টের বাণিজ্যিক প্রচারণার জন্য এই পোস্টার লাগিয়েছে। এর সাথে অশুভ কোন গোষ্ঠীর সম্পর্ক নেই। এই প্রচারণায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আজকের সিলেট / জেকেএস