১৭ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ আটক ১

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ রিনা বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিনা বেগম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত রহমত উল্লাহ স্ত্রী। বর্তমানে সে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সুইপার কলোনিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে রিনাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে ওই নারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন