২৭ জানুয়ারি ২০২১


মোগলাবাজারে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের মোগলাবাজারে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক তৈয়ব আলী (৪৬) কে আজ বুধবার আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ ।

পুলিশ জানায়, গোটাটিকর পূর্বপাড়া সাকিনে ২৫ জানুয়ারি বিকালে ০৫ বছর ৬ মাস বয়সী এক শিশু খেলার মাঠে খেলায় মগ্ন থাকা অবস্থায় চকলেটের লোভ দেখাইয়া মোঃ তৈয়ব আলী (৪৬), পিতা- মৃত আর্শ্বদ আলী, মাতা- মৃত ছইফা বেগম, সাং- গোটাটিকর, পূর্বপাড়া, থানাঃ মোগলাবাজার, জেলাঃ সিলেট উক্ত শিশুকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়া ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হইয়া এজাহার দায়ের করিলে এতদ্ সংক্রান্তে মোগলাবাজার থানার মামলা নং ১৪/১৪, তাং- ২৬/০১/২১ খ্রিঃ ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) রুজু করা হয়।

মামলা রুজুর পর সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা, পলাশ রঞ্জন দে মহোদয়ের নের্তৃত্বে অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খাঁন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ শিপু কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা হইতে অভিযুক্ত আসামী মোঃ তৈয়ব আলী (৪৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে ২৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

শেয়ার করুন