২৯ মার্চ ২০২৩


হবিগঞ্জে চাঞ্চল্যকর টমটম চালক আয়াত হত্যা : আটক ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে চাঞ্চল্যকর টমটম চালক আয়াত আলী হত্যার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার ও লুণ্টিত মালামাল উদ্ধার করেছে র‌্যাব।

সূত্র জানায়, র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচানা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেন-এর পুত্র মিঠুন মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পূর্ববাগ গ্রামের জমশেদ আলরি পুত্র ভাঙ্গাড়ী ওসমান (৩৫)।

র‌্যাব তাদের কাছ থেকে লুণ্টিত টমটমের ৫টি ব্যাটারী উদ্ধার করে। টমটমের বাকি যন্ত্রাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আয়াত আলী (২৪) গত ২৩ মার্চ টমটম-সহ নিখোজ হন। পরবর্তী ২৬ মার্চ বিকালে স্থানীয় একটি কবরস্থানের নিকটবর্তী গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল রিপোর্ট তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহত আয়াত আলীর বড় ভাই মোঃ বিল্লাল মিয়া @ মরম আলী বাদী হয়ে গত ২৭মার্চ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে জোরদার করে।

এরই ধারাবহিকতায় র‌্যাব-৯ হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ জনসহ মোট ৫ জনকে আটক করে। তবে বুধবার বিকেল পর্যন্ত আটক অপর ৩ জনের নামস প্রকাশ করেনি র‌্যাব।

উদ্ধারকৃত মালামাল সহ আটককৃতদের বুধবার (২৯ মার্চ) শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন