১৭ আগস্ট ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার তিনটি কলেজ থেকে অংশগ্রহন করেছেন ৪২০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্যদিয়ে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সমাপ্তি হয়েছে।
উপজেলার লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ,বংশীকুন্ডা কলেজ এবং মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় কলেজের মোট ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৪১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে এই পরীক্ষা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।
তিনি জানান নকল মুক্ত শান্তিপুর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। নতুন পুরাতন মিলে ৪২০শিক্ষার্থী অংশ নিবেন। তবে আজ ১জন অনুপস্থিত রয়েছেন।