১২ জুলাই ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে আন্তর্জাতিক স্মারকগ্রন্থ ও বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়। শনিবার (৮ জুলাই) বিকাল ৪ টার দিকে দুই দেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুহাম্মদ নাসির রিকাবদার মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের বিশিষ্ট লেখক ও গবেষক ড.দেবব্রত দেবরায়, পন্ডিত মৃণাল কান্তি , কবি আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী কবি আসমা মতিন ও মনিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহ। স্বাগত বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী বর্ষ ও আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব এতে লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন ভারতের ড. মুজাহিদ রহমান,বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক,মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমদ,ডা. কবি অঞ্জন ভৌমিক ,মহিম দে প্রমুখ।
কবিতা পাঠ করেন যুক্তরাজ্য প্রবাসী কবি সেলিম সৈয়দ,পলাশ দেবনাথ, নিশাত আনজুম,সঙ্গীত পরিবেশন করেন ভারতের শিল্পী রমা দাস,মৌসুমী কর।বাংলাদেশের শিল্পী, সুতপা সিনহা,রতিন্দ্র বিশ্বাস, এম আর খান সাইফুল। বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া মিশ্র নেতৃত্বে শিল্পীবৃন্দ।
উল্লেখ অনুষ্ঠানে বাংলাদেশ ভারতের ৫০ জনকে মৈত্রী সম্মাননা প্রধান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়তি দেবরায় ও প্রিয়াংকা দাস পিংকী।
উল্লেখ্য অনুস্ঠান শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ভারতীয় প্রতিনিধিদেরকে আপ্যায়ন করান।