২৮ সেপ্টেম্বর ২০২৩


বিশ্বের সেরা একহাজারে বাংলাদেশের যে ৪ বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :

টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪’— এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিল বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিং তালিকাটি প্রকাশ করা হয়েছে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, ইন্ডাস্ট্রি, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী, আন্তর্জাতিক স্টাফ ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর করে । তবে এবার সেরা ৮০০-এর মধ্যে জায়গা হয় নি বাংলাদেশি কোন প্রতিষ্ঠানের ।

এ বছর সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে জায়গা পা্ওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হল; ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।

গত বছর এই র‌্যাঙ্কিংয়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। অপরদিকে প্রতিবারের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

এএস // আতারা

শেয়ার করুন