১৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মঙ্গলবার সকাল ৯টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে একে একে মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।