৯ নভেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী রাজিন মিয়া ওরফে রাজন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান পরিচালনা করে থাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজন কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের আবু বক্করের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন ০৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর সুন্দাউড়া এলাকা অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট জিআর ২৪/২০২১ এর সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজিন মিয়া ওরফে রাজন’কে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।