১০ আগস্ট ২০২৩
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে ইসরাত জাহান মারজানা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের পল্লী চিকিৎসক রেজাউল হক মজুমদারের কন্যা।
পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নিজ বসতবাড়ির দক্ষিণ দিকের ডুবা রকম পুকুরে হাঁসের খাবার দিতে গিয়ে পানিতে পড়ে যায় ইসরাত। এ সময় তার আপন বড়ভাই এহসানুল হক (১১) দেখে পানিতে তোলার চেষ্টা করে না পেরে চিৎকার দিলে বাড়ীর সবাই
খোজাখুজি করে পুকুর থেকে ইসরাতের মৃতদেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।