২১ জুলাই ২০২০


জকিগঞ্জে বাস খাদে পড়ে আহত ৫

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসগাড়ী দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়ীতে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে জকিগঞ্জের ফলাহাট এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জগামী বাসগাড়ীটি ফলাহাট ব্রীজর মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পতিত জমিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা গাড়ীর ভেতর থেকে আহতাবস্থায় ৫ জন যাত্রীকে উদ্ধার করেন। এরমধ্যে জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব ছিলেন।

শেয়ার করুন