২৮ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে দলের নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। বাছাই পর্বে তার মমোনয়ন বাতিল করে দেন সিলেট জেলা রিটানীং অফিসার জেলা প্রশাসক রাসেল।
এর বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং পরে মহামান্য হাইকোর্টের আদেশে মনোনয়ন ফিরে পান মুহিব। কিন্তু বেঁকে বসেন জেলা প্রশাসক রাসেল। প্রতীক বরাদ্দ না দেওয়ায় সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার শুরু করেন আন্দোলন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং পরে বিশ্বনাথ পৌরশহরে করেন মানববন্ধন। বিকেলের মধ্যে প্রতীক বরাদ্দ মা পেলে সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। আন্দোলনের বিনিময়ে অবশেষে ট্রাক প্রতীক বরাদ্দ পান তিনি।
সিলেট-আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি সিলেট জেলা আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান, সাবেক এমপি ইয়াহইয়া ও বর্তমান এমপি মুকাব্বির খান। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।