১২ মার্চ ২০২১


নিজ বাড়িতে এমপি কয়েসের নিথর দেহ

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট-৩ আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস চৌধুরীর মরদেহ আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেটে এসে পৌছেছে। ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড মাঠে তাঁর মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তাঁর দেয়া হেলিকপ্টারে এমপি কয়েসের মরদেহ নিয়ে আসা হয়।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস চৌধুরীর মরদেহ সমঝে নিতে ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড মাঠে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর যুবলীগ, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে সমবেত হন।

এদিকে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস চৌধুরীর মুখ শেষ বারের মতো এক নজর দেখতে তাঁর সেখানে মানুষের ঢল নামে।

এর আগে, সিলেট-৩ সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস চৌধুরী বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ২টা ৪০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, গত রোববার তিনি ঢাকা যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকালে ফলাফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে এমপিকে ভেন্টিলেশনে রাখা হয়।

মৃত্যুকালে সামাদ চৌধুরীর বয়স ছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও ১ পুত্র রেখে গেছেন।

শেয়ার করুন