১৩ ফেব্রুয়ারি ২০২১


টিকা নিলেন আরও ৪৬৬৭ জন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে আরও ৪ হাজার ৬৬৭ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ শনিবার দিনভর সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্রে টিকা নেন এসব মানুষ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯০১ জন, বিজিবি ক্যাম্প সিলেটে ২৭০ জন এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৪৯৬ জন টিকাগ্রহণ করেছেন।

গত রোববার সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

শেয়ার করুন