২০ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এই উত্তরনকে উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে দেশব্যাপী কনস্যুলার সেবা সপ্তাহ পালন করা হবে।
২০ মার্চ মঙ্গলবার থেকে ২৫ মার্চ শনিবার সপ্তাহব্যাপী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো এবং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড কর্মসুচী পালন করবে। সারাদেশের মতো সিলেট ও সুনামগঞ্জে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আজ সকালে জগন্নাথপুর সদরে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন।
প্রধান অতিথি থাকবেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- জেলা জনশক্তি অফিসে বিদেশগামী কর্মীদের রেজিষ্ট্র্রেশন, ফিংগার প্রিন্ট প্রদান ও আর্থিক অনুদানের চেক বিতরণ।
বুধবার কর্মীদের অনলাইনে ভর্তি কার্যক্রম, চিত্রাঙ্কন প্রযোগিতা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত ভিডিও/নাটিকা প্রচার। বৃহস্পতিবার শোভাযাত্রা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত লিফলেট/বুকলেট বিতরণ এবং আলোচনা সভা। ২৪ মার্চ শনিবার সফল পুরুষ ও নারী অভিবাসী কর্মীর সাক্ষাৎকার এবং ভিডিও চিত্র প্রচার ও শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ। ২৫ মার্চ রোববার দক্ষ জনশক্তি তৈরি বিষয়ে সেমিনার এবং সমাপনী অনুষ্ঠান। প্রোগ্রাম সফল করার জন্য সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
(আজকের সিলেট/২০ মার্চ/ডি/এমকে/ঘ.)