৩০ অক্টোবর ২০২৩


এএসআই বুরহান উদ্দীনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রবাসী পরিষদের শোক

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কাতার শাখার উপদেষ্টা, তোয়াকুল ইউনিয়নের কান্দি গ্রামের অলিউর রহমান অলির ছোট ভাই এএসআই বোরহান উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হছেন। তাঁহার মৃত্যুতে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সিলেট নগরীর বিমানবন্দর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বুরহান উদ্দিন নিহত হন। রোববার রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব পালন শেষে সিএনজি চালিত অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন