২৫ এপ্রিল ২০২৩


গোয়াইনঘাটে বিজিবির অভিযান : ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল।

বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন সংবাদমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন জাতের উন্নতমানের ভারতীয় শাড়ী ও সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে মাসোহারাখোরদের শেল্টারে ও থানা পুলিশের নিরবতার সুযোগে সীমান্তবর্তী গোয়াইনঘাট চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে পড়েছে। এ নিয়ে বিস্তর লেখালেখির পর অবশেষে অভিযানে নেমেছে সীমান্ত প্রহরী বিজিবি।

শেয়ার করুন