৭ আগস্ট ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে সিলেট জেলা প্রশাসকের এক মতবিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ আগষ্ট) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শামিম আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ মাসুদুল আমীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দাল মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা অনলাইন প্রেসক্লসব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত,পল্লী বিদ্যুতের ডিজি এম নাইম হাসান, উমরপুর ইউপি চেয়ারম্যন গোলাম কিবরিয়া,তাজপুর ইউপির চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উছমানপু ইউপি চেয়ারম্যান ওয়ালিউল্লাহ বদরুল, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ প্রমুখ।