৩১ মে ২০২১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় মাঝি হারিছ মিয়া (২৬) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হারিছ মিয়া একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি বড়গোফ টিলার খেয়া নৌকার মাঝি। তার সঙ্গে থাকা অপর তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছেন বলে জানা যায়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারিক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়া তিন জন হলেন-একই গ্রামের অলফত আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫), মফিজ মিয়া (৪৫) ও মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫)।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।