২ সেপ্টেম্বর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে পরওয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার ভোরোতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারী পরওয়ানাভূক্ত পলাতক আসামী একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ছাব্বির (২১), মোশাহিদ (২০) মেয়ে ফারজানা (২২), স্ত্রী মাজেদা বেগম (৩৮), ও আব্দুল হাশিমের ছেলে জাকির হোসেন (৩২), মৃত বুদাই মেস্তরীর ছেলে আব্দুল হাসিম (৫৫) এবং দোয়ারাবাজার থানার অপর একটি মামলার পলাতক আসামী উপজেলার দোহালিয়া ইউনিয়নের রঘুরামপুর বর্তমানে রামনগর (ছড়াবাড়ি) গ্রামের ইমামুদ্দিনের ছেলে রাহান উদ্দিন প্রকাশ রায়হান (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার (ওসি) বদরুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে মামলায় থাকায় তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।