২ আগস্ট ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৪ বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (১ আগস্ট ) রাত ৯ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিলেন নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ পরে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় একেএকে ৪টি ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই আগুনে ৪টি বসতঘরে পুড়ে ভস্মীভূত হয়ে যায়৷ এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।