৭ মার্চ ২০২০


মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথি আগমনে প্রভাব পড়বে : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার সজাগ ও সতর্ক রয়েছে। সেইসঙ্গে এই ভাইরাস মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি রয়েছে।’

শনিবার সকালে সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি। করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।

সারাবিশ্বে করোনা আতঙ্ক বিরাজ করায় তা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশিদের আগমনে প্রভাব ফেলবে কিনা তা জানতে চাওয়া হয় পরারাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে আব্দুল মোমেন বলেন, ‘করোনাভাইরাসের ফলে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথি আগমনে এর প্রভাব পড়বে। তবে সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।’

করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন