২১ জুলাই ২০২৩


সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি দুই দিনের সরকারি সফরে সিলেট এসে পৌঁছেছেন। আজ শুক্রবার বিকালে মন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে বিশ্রাম শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মন্ত্রী ইমরান তাঁর নির্বাচনী এলাকা জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে রাত্রি যাপন করবেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে স্বাগত জানান ,সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন ও শাহ আলম মাস্টার সহ সিলেট – ৪ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

আগামীকাল শনিবার ২২ জুলাই সকাল সাড়ে আটটায় শ্রীপুর থেকে গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং সকাল দশটায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর বাজারে ও বারোটায় মনাই কান্দি মাদ্রাসায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও বেলা ২:০০ টায় পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোনার হাট উচ্চ বিদ্যালয়ে কর্মীসভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৬ টায় সোনারহাট উচ্চ বিদ্যালয় থেকে মন্ত্রী ইমরান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন।

শেয়ার করুন