৭ আগস্ট ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের কমিশনার আবু আহমদ ছিদ্দকী বলেছেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ এর মধ্যে বড় চ্যালেঞ্জ আগামী জাতীয় নির্বাচনে যথাযথ ভাবে দায়িত্ব পালন করা। সবাই সম্মিলিত ভাবে ও জনগণের সহযোগিতায় সুন্দর সুষ্ট ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এমন পরিবেশ নিশ্চিত করা। দেশ এখন উন্নয়নের রোল মডেল, অনেক দেশের চেয়ে আমাদের দেশ এগিয়ে আছে। জিডিপির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের জন্য অহংকারের । স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য, এখন আমাদের কাজের ধরন ও বদলেছে , কাজ এখন অনেক স্মার্ট ও ফার্স্ট। সবাই আরও পরিশ্রমী হতে হবে ,আরাম আয়েস বাদ দিতে হবে। যদি মনে করি আমি আরও বড় হলে কাজ করব এটি ঠিক না. পরে হয়তো সেই সময় না ও পেতে পারেন। সেবা গ্রহীতাদের সাথে ভাল ব্যবহার করতে হবে,সন্মান দেখাতে হবে বসতে দিতে হবে। বঙ্গবন্ধুর কথা ছিল জনগণের কল্যাণের জন্য কাজ করতে হলে তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। সরকারের পক্ষে একা উন্নয়ন সম্ভব নয়,সকল জঞ্জাল সরিয়ে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য একটি দেশ গঠনে সবার ভূমিকা থাকাই উচিত।
সোমবার (৭ আগস্ট)সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন সুনামগঞ্জের সৌন্দর্য দেখে আমি অভিভূত। বৃহত্তর সিলেট সিলেট প্রকৃতির রাজ্য, অনেক সম্ভাবনার খাত রয়েছে । পর্যটন খাত ও খুব সম্ভাবনার ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মাহবুবুর রহমান, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত সোম মানস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক র হিমাদ্রএ শেখর ভদ্র, এলজিইডি নির্বহী প্রকৌশলী মাহবুব আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।