১৫ জানুয়ারি ২০২৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওয়াহিদ ওই এলাকার মৃত দছু মিয়ার ছেলে।
রোববার দুপুরের উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াহিদ রেললাইনে বসা ছিলে। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।