১৭ সেপ্টেম্বর ২০২০


নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় আমির উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আমীর উদ্দিন উপজেলার করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র।

বৃহস্পতিবার বিকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারের অভিযোগ, এটা কোন সড়ক দুর্ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত হত্যা। এই দুর্ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কোন মামলা দায়ের করা হয় নাই। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন