২৩ জুন ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৮৬তম মানবিক প্রোগ্রাম সম্পুন্ন হয়েছে।
শুক্রবার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের আরশ মিয়া শিশু বাচ্চা হোসাইন কে আর্থিক অনুদান দেওয়া হয়। সে দীর্ঘদিন ধরে মাথায় টিউমার দেখা নিজের শেষ সম্বল দিয়েও চিকিৎসা চালিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হয়ে উটে নি হোসাইন। স্বচ্ছতা গ্ৰুপের সদস্য শেখ ইমন আহমেদ এর প্রস্তাবিত ৫ নং আন্দিউড়া ইউনিয়নের পূর্ব আন্দিউড়া গ্রামের মোঃ আরশ মিয়ার শিশু সন্তান মোঃ হোসাইন মিয়ার ব্রেইন টিউমার চিকিৎসার জন্য নগদ ৩০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। হোসাইনের মা ছেলে কে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।তিনি বলেন উন্নত চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে যাবে।
উক্ত অনুষ্ঠানে স্বচ্ছতার সদস্য হাজী রাসেল আহমেদ সভাপতিত্বে ও শেখ ইমন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সামসুল হক (সর্দার)। বিশেষ অতিথি মোঃ আবু তাহের, মোঃ মাহফুজ খান, মোঃ রেনু মিয়া, মোঃ সাহফুজ খান, বদরুদ্দোজা বাদল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বচ্ছতার সদস্য মোঃ আব্দুল কাদির সাঈদ, মোঃ খাইরুল ইসলাম খান, মোঃ সামছু উদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ হান্নান শাহ, অর্জুন পাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।