৯ নভেম্বর ২০২৩


নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ শুরু করলেন মেয়র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ শুরু করলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর দরগা গেইট এলাকা নিজ হাতে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করেন তিনি।

এসময় মেয়র বলেন, গ্রিন ক্লিন স্মার্ট সিলেট ছিলো তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে কাজ শুরু করেছি। সিলেটবাসী এমনিতে যথেস্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরীর জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সবাই অবগত। ক্ষমতা গ্রহনের দ্বিতীয় দিনেই আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষে সম্মানিত কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সবার সহযোগীতায় একটি গ্রিন ক্লিন ও পরিচ্ছন্ন মহানগরী গড়ে তুলতে সক্ষম হবো।

পরিচ্ছন্নতা অভিযানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত পরিষদের কাউন্সিলরদের সাথে নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারিদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন।

শেয়ার করুন