৬ জানুয়ারি ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ট্রাক্টর উল্টে রাজু মিয়া (২০) নামের এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত রাজু সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোছাবির মিয়ার ছেলে।
বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বামকান্দি হাওরে ট্রাক্টর দিয়ে মাটি কাটছিল কিছু লোক। দুপুরে রাজু গাড়ি দিয়ে মাটি কাটার সময় ট্রাক্টরটি উল্টে রাজুর উপরে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রেজা তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।