১৮ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী থেকে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোরেশনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, অজ্ঞাত ব্যক্তি পুরুষ যার আনুমানিক বয়স হবে প্রায় ৩০ বছর এমন একটি মরদেহ পুরাতন খোয়াই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তা উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারেন। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। নেয়া হয়েছে আঙ্গুলের চাপও। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে জানাযাবে বলেও জানান তিনি।