২৪ সেপ্টেম্বর ২০২২


‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: শ্রীহট্ট পুরোহিত মন্ডলী কর্তৃক প্রকাশিত ‘বেদবার্তা’র শারদীয় সংখ্যার মোড়ক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জগৎজ্যোতি ভট্টাচার্য চন্দন’র পরিচালনায় সাবর্ণী গোস্বামী শুচি’র সঞ্চালনায় এবং জয়ন্ত বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রমা বিজয় বলেন, ‘বেদ বার্তা অত্যন্ত মূল্যবান একটি প্রকাশনা এতে যদি পূজা পদ্ধতির বিস্তারিত বিবরণ ধারাবাহিক ভাবে তুলে ধরা হয় তবে সমাজ অনেক বেশি উপকৃত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশন এর সহকারী হাই কমিশনার নিরাজ জয়সওয়াল, শ্রীহট্ট সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক রাকেশ চন্দ্র শর্মা।

এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট প্রবীর ভট্টাচার্য, অমৃতরাম ভট্টাচার্য দুলাল, প্রবাল ভট্টাচার্য, জয়ব্রত চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্ত্তী, নারায়ন চক্রবর্তী, সুবিমল চক্রবর্তী, নির্মল কুমার সরকার, গোপিকা শ্যাম পুরকায়স্থ, দিলীপ কমার দাস, অশোক রঞ্জন চৌধুরী, সদানন্দ ভট্টাচার্য, পংকজ ভট্টাচার্য, বিদ্যুত চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন