১১ অক্টোবর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সোয়াম্প ফরেস্ট রাতারগুলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ইরাদা জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ।
তিনি বলেন, রাতারগুলকে আরও পর্যটক উপযোগী করে গড়ে তুলতে ও পর্যটন কেন্দ্রসংশ্লিষ্ট মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনে আমি আপনাদের আসনের এমপি (প্রবাসীকল্যাণ মন্ত্রী ) ইমরান আহমদকে নিয়ে আগামীতে একসাথে কাজ করব।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টে পার্কিং প্লেস,ভিজিটর শেড, টুরিস্টশপ ও পাবলিক টয়লেটের উদ্বোধন শেষে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।একটি স্বনির্ভর বাংলাদেশ থেকে এখন একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে।অতীতে অনেকে সরকারে এসেছেন। কেউ এমন উন্নয়ন দেখাতে পারে নি।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একাধারে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকায় এই বৈপ্লবিক উন্নয়ন সম্ভব হয়েছে। তার সরকারের আমলেই পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ দেশের মেগা মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও সুদক্ষ নেতৃত্বে।
এএস // বাদশাহ // আতারা