১৪ জুন ২০২৩


তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন ফিরবেনা : নানক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশিল করতে বিএনপি জামায়াত তৎপর। আর তাদের অপতৎপরতার জাবাব দিতেও প্রস্তুত দেশের মানুষ। মির্জা ফখরুল প্রতিদিন নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনের আসার সাহস দেখাতে পারছেন না। আমি তার এবং বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল খুলনায় জনগন যে রায় দিয়েছেন তা উপলব্ধি করুন। মানুষ আমাদের সাথেই আছেন। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এদেশে আর কোনদিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবেনা।

বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বরিশাল খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তাই হবে। কারণ, এখনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থীই আমাদের প্রার্থীর মতো যোগ্যতা রাখেন না। তবে এটা ভেবে বসে থাকলে চলবেনা। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে প্রচারণা চালাতে হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জেবুন্নেছা হক।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।

শেয়ার করুন