১৭ জুলাই ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে আল ইহসান সমাজ কল্যাণ পরিষদ নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ইউনিয়নের ২৫টি পরিবারের মাঝে নৌকাযোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতা-কর্মীরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, গুড়, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট।
এসময় উপস্থিত ছিলেন আল ইহসান সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য এখলাছুর রহমান, স্টার লাইট কলেজের প্রভাষক বদিউজ্জামান, পরিষদের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক সাবেরীন আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাজমুল হুদা, তহুর আলম, জুনায়েদ ইসলাম, মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম ও সৌরভ হোসেন প্রমুখ।