৬ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : খ্যাতিমান শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড.মুহম্মদ জাফর ইকবালের প্রাণনাশের চেষ্টা এবং তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন সিলেটবাসী।
সংগঠনের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও সেক্রেটারি এডভোকেট আব্দুল মুকিত অপি এক বিবৃতিতে নৃশংস এ ঘটনার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবী করেন ।
(আজকের সিলেট/৬ মার্চ/ডি/এসসি/ঘ.)