১৯ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র:)দরগা জামে মসজিদে সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম,ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সহ করোনায় আক্রান্ত হয়ে যারা মৃতুবরণ করেছেন তাদের জন্যও দোয়া করা হয়। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া যারা করোনাভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব শেখ আবুল হাসনাথ বুলবুল, মহানগর তাঁতী লীগের যুগ্ন আহবায়ক মো: মজম্মিল আলী, জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক মাসুম আহমদ, মহানগর শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামরুল, আসাদুজ্জামান খান জুয়েল, মির্জা শোয়েব আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য- আলাজুর রহমান, হামিদুর রহমান, দুলাল আহমদ, পারভেজ আহমদ, বিলাল আহমদ রাজু, তাহের আহমদ, দুলাল আহমদ, মহানগর তাঁতী লীগের সদস্য- পারভেজ আহমদ রাজু, আব্দুর রহিম, দুলাল আহমদ, সেলিম আহমদ বাদশাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর যুবলীগ নেতা তরিকুল ইসলাম চৌধুরী, তায়েফ আহমদ, মুক্তিযোদ্ধ মঞ্চের সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হোসেন, মহানগর শাখার সভাপতি রিপন আহমদ।
আরো উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানা তাঁতী লীগের আহবায়ক আরশ আলী সোহেল যুগ্ন আহবায়ক মারুফ আহমদ, এম সি কলেজ ছাত্রলীগ নেতা আবু তাহের নীরব, সুমন রানা, এয়ারপোর্ট তাঁতী লীগ সদস্য আবু বক্কর প্রমুখ।